দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনায় বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। গত এক সপ্তাহে নেত্রকোনা সদর হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ৭ শিশু ভর্তি হয়েছে।
এরমধ্যে আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকাল নাগাদ হাসপাতালটিতে ৪ জন শিশু ভর্তি আছে। হামে আক্রান্ত হয়ে ভর্তি হওয়া রোগীদের হাসপাতালে আলাদাভাবে চিকিৎসার দেওয়ার জন্য খোলা হয়েছে ‘হাম কর্ণার’ ওয়ার্ড।
অভিভাবকরা বলছেন, হাম আক্রান্ত শিশুদের জ্বর, র্যাশ, মুখে ঘা, কাশি ও পেটের পীড়ার মতো উপসর্গ দেখা দিয়েছে। এ অবস্থায় ধীরে ধীরে শিশুরা খাওয়া কমিয়ে দেওয়া ও দুর্বল হয়ে পড়ছে।
নেত্রকোনা সদর হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক মো. রায়হান খান জানান, ভর্তি থাকা ৪ রোগীর মধ্যে এক রোগীর নিউমোনিয়া হয়ে যাওয়ায় তার অবস্থা খারাপের দিকে। হামের রোগীদের চিকিৎসার জন্য আইসোলেটেড ইউনিট খোলা হয়েছে। সেখানেই তাদের চিকিৎসা দেওয়া হবে।
তিনি আরও বলেন, ওয়ার্ডে অক্সিজেনের লাইনের সমস্যা রয়েছে। নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের অক্সিজেন সরবরাহ নিয়ে সমস্যা দেখা দিয়েছে। তবে হামের রোগীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা চলবে বলে জানান তিনি।
আরএ